জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তি বর্তমান কমিটি বাতিল করার পাশাপাশি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
দল এ আহ্বায়ক কমিটির (আংশিক) অনুমোদন দিয়েছে । এ কমিটির আহ্বায়ক হয়েছেন সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু।
রোববার (২৫ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হলো।
কমিটির অপর দুইজন হলেন- সদস্য সচিব সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মুখ্য সংগঠক মনজিলা ঝুমা।








