কায়দা করে মাদ্রাসাগুলোকে স্কুল বানানোর চেষ্টা চলছে: জামায়াত আমির

26 October, 2026

প্রকাশের সময়: 05:23 pm, 26th Oct, 2026

সর্বশেষ আপডেট: 05:24 pm, 26th Oct, 2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একদল কায়দা করে মাদ্রাসাগুলোকে স্কুল বানানোর চেষ্টা করছে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা ব্যবস্থাতেও নৈতিক ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে মেধাবীর পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে এই জাতি।

তিনি অভিযোগ করেন, কিছু মানুষ তা চায় না। নৈতিক শিক্ষা গ্রহণ না করলে, তৈরি হয় চাঁদাবাজ, সম্পদ লুণ্ঠনকারী; আর এটাই একদলের পছন্দ।

শেয়ার করুন!