ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তিতে ২৫ প্রতিষ্ঠানকে সম্মাননা

06 July, 2026

প্রকাশের সময়: 09:18 pm, 6th Jul, 2026

সর্বশেষ আপডেট: 09:53 am, 14th Jul, 2026

ব্র্যাক ব্যাংক দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে অসামান্য অবদান রাখা ২৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি তথা রজতজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ব্র্যাক ব্যাংক এ সম্মাননা দেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ শীর্ষক উদ্যোগের মাধ্যমে জনকল্যাণ ও জাতীয় উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে করপোরেট পর্যায়ে এটি এ ধরনের প্রথম স্বীকৃতিমূলক উদ্যোগ। এ উদ্যোগ ব্যাংকটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সেবা, শুদ্ধাচার, অন্তর্ভুক্তি ও ইতিবাচক সামাজিক ইমপ্যাক্টের আদর্শের প্রতিফলন।

শেয়ার করুন!