ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনকে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল শনিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেটটি প্রকাশিত হয়। এতে নির্বাচিত এই সংসদ সদস্যের নাম, বাবা-মায়ের নাম এবং ঠিকানা উল্লেখ রয়েছে।
গত ২৯ অক্টোবর এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন জোটের দেলোয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।
এই নির্বাচনে মোট ৬৪ দশমিক ৮১ শতাংশ ভোট পড়ে।
ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫১ জন। উপনির্বাচনে মোট ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি ভোট পড়েছিল, যার মধ্যে ৩ লাখ ২৯ হাজার ৫টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়।








